মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন..
মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে শুক্রবার সকালে সর্বস্তরের মুসলিম জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি সমাবেশস্থলে পৌঁছে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন মাধবপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল, মাওলানা ইসমাইল, কামরুল ইসলাম খানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

শেষে পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় সৈয়দ মাহদী, ইমরান আহমেদ দিপু, হাফেজ আকরাম, ফারহান দিহান রনি সহ অংশগ্রহণকারীরা শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইন্টারিম সরকারের কাছে তাদের একমাত্র দাবি— আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ। শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

Nessun commento trovato


News Card Generator