পিরোজপুরের চলিশা বাজারে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরের চলিশা বাজারে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারে
Eidok-এ শেয়ার
পিরোজপুরের চলিশা বাজারে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।
‎
‎চলিশা বাজারের ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ স্থানীয়দের হাতে লিফলেট তুলে দেন তিনি। দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব সম্পর্কে তিনি জনগণকে অবহিত করেন। এলিজা জামানের নেতৃত্বে পুরো কার্যক্রমে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
‎
‎লিফলেট বিতরণকালে এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা। গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের কাছে প্রকৃত পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছি।
‎
‎তিনি আরো বলেন, পিরোজপুরের মানুষ বহুদিন ধরে উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব। জনগণই আমাদের শক্তি এই শক্তিকে ঐক্যবদ্ধ করলেই পরিবর্তনের সোপান তৈরি হবে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Политика সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 116 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views