যশোরের বিকে সিটি হোটেলে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে তরুণী! | আই নিউজ বিডি

যশোর

যশোরের বিকে সিটি হোটেলে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে তরুণী!

****
Eidok-এ শেয়ার
যশোরের বিকে সিটি হোটেলে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে তরুণী!
ছবি: সংগৃহীত

যশোরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে। ভুক্তভোগী তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তরুণী চৌগাছা উপজেলার বাসিন্দা। চৌগাছার কাজীপাড়ার যুবক আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোর শহরের রাজারহাট এলাকার বিকে সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তরুণী।

ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছেন—এ তথ্য আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

অভিযুক্ত কৌশিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে সংক্ষেপে বলেন, “ভাই, এ বিষয়ে আমি পরে কথা বলব।” এরপর তিনি ফোনটি কেটে দেন।

বিকে সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অফিসিয়াল নম্বরে ফোন করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মী সাবির হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তাই আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

এ বিষয়ে পুলিশ লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা חדשות המחוז মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 3 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ חדשות המחוז ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা חדשות המחוז ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 24 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার חדשות המחוז ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 45 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল חדשות המחוז জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের חדשות המחוז ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views