যশোর সদর হাসপাতালের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত যুবকের লাশ, তদন্তে পুলিশ! | আই নিউজ বিডি

যশোর

যশোর সদর হাসপাতালের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত যুবকের লাশ, তদন্তে পুলিশ!

****
Eidok-এ শেয়ার
যশোর সদর হাসপাতালের সামনে ফেলে যাওয়া অজ্ঞাত যুবকের লাশ, তদন্তে পুলিশ!
ছবি: সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা লাশটি জরুরি বিভাগের সামনে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ জরুরি বিভাগের সামনে এক কোণে একজনকে পড়ে থাকতে দেখতে পান তারা। এগিয়ে গিয়ে দেখা যায়, যুবকটির কোনো সাড়া-শব্দ নেই। তাঁর পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কোনো জুতা ছিল না। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ পানিতে ভিজে ছিল। পরে তারা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মরত স্টাফদের খবর দেন।

কর্তব্যরতরা দ্রুত তাকে জরুরি বিভাগে নেন, তবে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন, “পরীক্ষা–নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এদিকে, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, কীভাবে লাশটি সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা শেষে মৃত ব্যক্তির পরিচয় জানা যাবে বলে জানিয়েছে সূত্রটি।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা أخبار المنطقة সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন أخبار المنطقة অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা أخبار المنطقة মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা أخبار المنطقة ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views