নরসিংদীর রায়পুরায় বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীর রায়পুরায় বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

****
Eidok-এ শেয়ার
নরসিংদীর রায়পুরায় বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ বকুলের বিতর্কিত আচরণ ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে নিয়ে গণসংযোগ করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে হাইরমারা ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন। তারা প্রকাশ্যে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য পরিশ্রম করা বিএনপির প্রকৃত কর্মীদের বাদ দিয়ে প্রার্থী বকুল আওয়ামী লীগের দোষরদের পাশে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে তৃণমূল নেতাকর্মীরা অপমানিত, অবহেলিত ও বঞ্চিত বোধ করছেন। আরো অভিযোগ—বকুল স্থানীয় অনেক সক্রিয় বিএনপি কর্মীকে ‘মাস্তান’ বলে অপমান করেছেন, যা ক্ষোভকে বিস্ফোরিত করেছে।

হাইরমারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল উঁচিয়ে কর্মীরা স্লোগান দেন—“বকুলের মনোনয়ন চাই না”, “আওয়ামী দোষরদের সঙ্গে আঁতাত চলবে না”, “তৃণমূলকে অপমানের জবাব মাঠেই দেওয়া হবে।”

তৃণমূল নেতাকর্মীদের দাবি, এমন আচরণ দলের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং মাঠের প্রকৃত কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। তারা বলেন, “আমরা দলকে বাঁচাই, আন্দোলন করি, মামলার বোঝা বই—কিন্তু আমাদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থীদের নিয়ে গণসংযোগ—এটা মেনে নেওয়া যায় না।”

বিক্ষুব্ধদের আহ্বান, কেন্দ্রীয় বিএনপি যেন অবিলম্বে তদন্ত করে তৃণমূলের মতামতকে সম্মান দিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়, না হলে আন্দোলন আরও কঠিন হবে বলে সতর্ক করেন তারা।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন السياسة সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 104 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 54 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 66 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 100 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 107 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 119 Views