রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত
রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর ..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি নতুন করে গঠন করা হয়েছে।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।

 

নতুন নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ঘোষিত আংশিক উপজেলা যুবদল কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শামিম (সুমন), সাধারণ সম্পাদক আকতার ইসলাম, সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন।

অন্যদিকে পৌর যুবদল কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মমিরুল ইসলাম (মমিন) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুক্তারুল ইসলাম।

 

কেন্দ্রীয় যুবদল জানায়, আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নবঘোষিত কমিটি নিয়ে উপজেলা নেতারা বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং দ্রুতই পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে জেলা যুবদলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্য

কর ভূমিকা রাখবে।

 

Nenhum comentário encontrado


News Card Generator