রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা | আই নিউজ বিডি

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি নতুন করে গঠন করা হয়েছে।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।

 

নতুন নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ঘোষিত আংশিক উপজেলা যুবদল কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শামিম (সুমন), সাধারণ সম্পাদক আকতার ইসলাম, সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন।

অন্যদিকে পৌর যুবদল কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মমিরুল ইসলাম (মমিন) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুক্তারুল ইসলাম।

 

কেন্দ্রীয় যুবদল জানায়, আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নবঘোষিত কমিটি নিয়ে উপজেলা নেতারা বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং দ্রুতই পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে জেলা যুবদলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্য

কর ভূমিকা রাখবে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 65 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 101 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 112 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 120 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ