বরগুনার বেতাগীতে শিক্ষার্থী ধর্ষণের মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার বেতাগীতে শিক্ষার্থী ধর্ষণের মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

বরগুনার বেতাগীতে শিক্ষার্থী ধর্ষণের মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড
Partager sur Eidok
বরগুনার বেতাগীতে শিক্ষার্থী ধর্ষণের মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড
Photo : collectée
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে চাঞ্চল্যকর ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১২ বয়সের শিশুকে ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজীকে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে আদালত। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক বছরের জেলের আদেশ দেয় আদালতের বিচারক।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুর ১২ টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমাবার সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষক মহসিন কাজী প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে গলায় চাকু ধরে নিয়ে খালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কলাপাতা বিছিয়ে ধর্ষণ করে। এঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বললে সে ধর্ষক মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করে। বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ সে মামলায় রায় দিয়েছেন আদালত।
ধর্ষণ মামলার বাদী ও ভিকটিমের মা মাফুজা বেগম এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। একজন শিশুকে মক্তবে যাওয়ার সময় মৃত্যুদন্ডে দন্ডিত আসামি ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনা একটা গর্হিত অপরাধ। আদালতে আমি অপরাধীর এই অপকর্ম রাস্ট্রের পক্ষে প্রমাণ করাতে পেরেছি।
 

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ Nouvelles du district গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও এমপির পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ 24 Views ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 76 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Nouvelles du district ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 61 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Nouvelles du district গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 38 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Nouvelles du district গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 41 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Nouvelles du district অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 40 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Nouvelles du district চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 61 Views