পিরোজপুরে নামকীর্তন অনুষ্ঠানে এলিজা জামান | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে নামকীর্তন অনুষ্ঠানে এলিজা জামান

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের
Eidok-এ শেয়ার
পিরোজপুরে নামকীর্তন অনুষ্ঠানে এলিজা জামান
ছবি: সংগৃহীত

গণকপাড়া গ্রামের মন্ডল বাড়িতে অনুষ্ঠিত নাম কীর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন পরিবারের খোঁজখবর নেন, এলাকার সার্বিক সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সম্পর্কেও মতবিনিময় করেন।

‎এলিজা জামান বলেন, সম্প্রীতির বাংলাদেশ গঠনে সকল ধর্ম-বর্ণের মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে উন্নত রাষ্ট্রগঠন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান শেখসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Komentari 0

Nema komentara

povezani članci

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 47 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views