মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ..
মাধবপুরের সাতটি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ..
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে সাতটি বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসানের নির্দেশনা এবং সহকারী শিক্ষা অফিসার কবির হোসেনের তত্ত্বাবধানে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সোহেলের অর্থায়নে এসব ক্যামেরা প্রদান করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিসি ক্যামেরা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাসেম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

উদ্যোক্তারা জানান, বিদ্যালয়গুলোতে নিরাপত্তা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

没有找到评论


News Card Generator