রাঙ্গুনিয়ার প্রশাসনে নতুন নেতৃত্ব: ইউএনও রাহাত বিন কুতুব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ার প্রশাসনে নতুন নেতৃত্ব: ইউএনও রাহাত বিন কুতুব..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়ার প্রশাসনে নতুন নেতৃত্ব: ইউএনও রাহাত বিন কুতুব..
রাঙ্গুনিয়ার প্রশাসনে নতুন নেতৃত্ব: ইউএনও রাহাত বিন কুতুব..
ছবি: সংগৃহীত
এদিকে গত ২৫ নভেম্বর সারাদেশে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে বৃহত্তর পরিসরে বদলি ও পদায়ন করা হয়েছে, যা প্রশাসনিক কাঠামো আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা..

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন মো. রাহাত বিন কুতুব। যোগদানের আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাঙ্গুনিয়ার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, স্থানীয় জনগণের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা খাতের উন্নয়ন, সরকারি সেবা সহজীকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি দক্ষতার পরিচয় রাখবেন।

এর আগে রাঙ্গুনিয়ার ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন মো. কামরুল হাসান। তাঁর মেয়াদকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

এদিকে গত ২৫ নভেম্বর সারাদেশে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে বৃহত্তর পরিসরে বদলি ও পদায়ন করা হয়েছে, যা প্রশাসনিক কাঠামো আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator