সুনামগঞ্জ-৩ ও সিলেট-১আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ-৩ ও সিলেট-১আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান

****
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জ-৩ ও সিলেট-১আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ ও সিলেট-১(নগর ও সদর) ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা যে যার মতো প্রস্তুতি শুরু করেছেন।এর মধ্যে অন্যতম আলোচিত নাম মাসুদুর রহমান।

দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে মাসুদুর রহমান বলেন, “সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাস থেকেই আমি প্রস্তুতি নিচ্ছি। আমার নির্বাচনী এলাকার জনগণের ভোটাধিকারের পক্ষে রাজপথে আছি।”তিনি বলেন, “৫ আগস্ট দেশের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা নতুনভাবে স্বপ্ন দেখছি। তিনি বলেন এনসিপি থেকে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনে আমি মনোনয়ন নিয়েছি। 
সিলেট-১ আসনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, সিলেট-১ আসনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। সিলেটে পড়াশোনা করেছি, শিক্ষকতাও করেছি। এরপর আমি লন্ডনে যাই। কাজেই সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় আমার যাতায়াত ছিল এবং আমার পরিচিতি রয়েছে। কাজেই সিলেট আমার জীবনের সাথে, আমার আত্মার সাথে কানেক্টেড একটা স্থান। সিলেট-১ আসনেও আমি প্রতিনিধিত্ব করতে চাই যদি এনসিপি আমাকে সেই সুযোগ দেয়। আমার অভিজ্ঞতা, নীতিশিক্ষা ও জনগণের ভালোবাসা নিয়েই আমি আগামী নির্বাচনে শাপলা কলি প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি।”সাক্ষাৎকারের শেষভাগে তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া চাই, ভালোবাসা চাই এই গণতান্ত্রিক লড়াইয়ে আপনাদের সঙ্গেই আমার এগিয়ে যাওয়া।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন السياسة আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ السياسة কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম السياسة যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 94 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট السياسة কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির السياسة ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী السياسة গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের السياسة নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views