ক্ষেতলালে গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক ও সড়ক অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ক্ষেতলালে গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক ও সড়ক অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত..

M Rasel Ahmed avatar   
M Rasel Ahmed
ক্ষেতলালে গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক ও সড়ক অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত..
ক্ষেতলালে গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক ও সড়ক অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
ক্ষেতলালে গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক ও সড়ক অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গ্রামীণ সড়ক রোড নেটওয়ার্ক উন্নয়ন ও সড়ক অর্থায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি  নির্বাহী প্রকৌশলী জয়পুরহাট  মো. শফিকুল ইসলাম তালুকদার । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো. সাজ্জাদ পারভেজ । কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী শিমুল কুমার কুন্ড।

এ সময় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণশক্তি। যোগাযোগব্যবস্থা উন্নত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গতিশীলতা বৃদ্ধি পায়। কর্মশালায় গ্রামীণ সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও ভবিষ্যৎ অর্থায়ন কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।

সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ সড়ক আরও টেকসই ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Aucun commentaire trouvé


News Card Generator