নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না: মামুনুল হক

আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ—জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।”
Eidok-এ শেয়ার
নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না: মামুনুল হক
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার নতুন প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল।”

মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ-সমাবেশে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবি তুলে তিনি এসব বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, “এক শ্রেণির মানুষ চায়—বিগত ১৫ বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতা আঁকড়ে ধরার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ—জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।”

গণ-সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ–২ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গণি, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দীন, নিকলী উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের কটিয়াদী উপজেলা সভাপতি সোয়েব ভুইয়া এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক।

অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন এবং উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মেদ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ রাজনীতি মাঠের নায়ক থেকে রাজনীতির বিতর্কে কোণঠাসা মাশরাফি: দেশে ফেরার আকুতি ও আইনি বাস্তবতার সমীকরণ 58 ভিউ দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় রাজনীতি দ্বীপাঞ্চল কুতুবদিয়া উপজেলায় পেশাজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় 48 ভিউ আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: রাজনীতি আখাউড়ায় প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মবার্ষিকী পালন: 148 ভিউ ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি নয়: রিজভী; শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ 69 ভিউ সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির রাজনীতি সীমানার ওপার থেকে ষড়যন্ত্রের ছক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিশানায় হাসিনা শিবির 77 ভিউ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন রাজনীতি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে সহিংসতা: অস্থিতিশীলতায় জিম্মি জননিরাপত্তা ও জনজীবন 83 ভিউ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা রাজনীতি পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির: ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির ঘোষণা 70 ভিউ