“ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি! গজালিয়া ইউনিয়নে বিএনপির জনসভা — নেতা হাসান মামুনকে হারাতে দেবো না”

গজালিয়া ইউনিয়নে বিএনপির জনসভায় নেতাকর্মীরা এক হয়ে হুঁশিয়ারি দিয়েছেন— “ষড়যন্ত্রকারীরা আর ষড়যন্ত্র করিস না — আমাদের নেতা হাসান মামুনকে হারাতে দেবো না।”
আগামী নির্বাচনে গণমানুষের নেতাকে জয়ী করতে মাঠে..
Eidok-এ শেয়ার
“ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি! গজালিয়া ইউনিয়নে বিএনপির জনসভা — নেতা হাসান মামুনকে হারাতে দেবো না”
ছবি: সংগৃহীত

গলাচিপা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।

রবিবার (২৪ নভেম্বর ২০২৫) বিকাল ৫টায় গজালিয়া বিদ্যালয়ের মাঠ প্রাংগনে হাজার হাজার জনতার উপস্থিতিতে সমাবেশটি সাফল্য মন্ডিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন আমাদের নেতা হাসান মামুন ২০১৮ সালের নির্বাচনে এমপি প্রার্থী ছিলেন। আমরা তাকেই এই আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে   গোলাম মাওলা রনি আওয়ামী লীগ থেকে দল পরিবর্তন করে বিএনপিতে যোগাযোগ নমিনেশন নিয়ে এসেছিলেন। পরিবেশ আমাদের অনূকূলে ছিলো না। হাসান মামুন কে উলানিয়া বাজারে ঘরের মধ্যে তাকে বন্দী করে রেখেছে। পরিবেশ পাইনি নির্বাচন করতে পারি নাই। 

তিনি আরও বলেন এখানে আমাদের কোনো খোব নাই। আমাদের খোবের যায়গা হলো এই নির্বাচনের পরে (গোলাম মাওলা রনি) সে গলাচিপা দশমিনায় কখনো পা রাখেন নাই। এধরণের নেতাকর্মীদের এবার জনগণ মেনে নেবে না কাজেই আমরা হাসান মামুনের পাশে থাকবো ইনশাল্লাহ। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার বলেন -আল্লাহর রহমত না থাকলে কোনো নেতারা পেছনে এরকম মানুষ দৌড়াই না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র কারীরা আর ষড়যন্ত্র করিস না। ৪০ বছর পর্যন্ত এদেশে কোন নেতৃত্ব পাই নাই। আজকে যে মানুষটাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না।

বক্তারা আরও বলেন - “গত ১৭ বছর হামলা–মামলার শিকার হয়েছি আমরা। এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন কেন্দ্রীয় নেতা হাসান মামুন। তাই দ্বিধা–দ্বন্দ্ব নয়, পটুয়াখালী–৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাসান মামুনকে ঘোষণা করা হোক।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতনদিতালতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদ শরিফ। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সভায় সভাপতিত্ব করেন রতনদিতালতলি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন— “নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন একজন ব্যক্তিকে আওয়ামী শাসন আমলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তার উচিৎ ছিল জনগণের পাশে থাকা। আ.লীগের শাসনে নির্যাতিতদের পরিবারে কোন খোঁজ রাখেনি। তাদের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, পরিবারের পাশে দাড়াইনি কখনো। 

তিনি আরও বলেন-আপনারা একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দিয়ে দেখুন আমরা আপনার আস্থা অর্জন করতে পারিকিনা।

তার বক্তব্যের পর মঞ্চ থেকে দলীয় ঐক্য ও আন্দোলনকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি