আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল কালাম অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। গতকাল তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। তিনি আবুল কালামের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। পাশাপাশি দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আবুল কালামের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে এবং দলের নেতাকর্মীরা সবার নিকট দোয়া কামনা করেছেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট