নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা ব্র্যাকের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২'প্রকল্পের উদ্যোগে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনরেকত্রীকরণ সেবা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর ২০২৫) সকালে বসুরহাট লন্ডন সুপার মার্কেটে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সন্মানিত সদস্যগণ অংশ নেন।
আলোচনায় বক্তারা বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন, মানসিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবার-সমাজে পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা জানান, বিদেশফেরত শ্রমিকদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই তাদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় এএসএম মান্নান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সকল সদস্যবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ (প্রত্যাশা-২) প্রকল্পের ভূমিকা প্রশংসা করেন এবং বিদেশফেরত কর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0