কোম্পানীগঞ্জে প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে বিদেশফেরত কর্মীদের… | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি : আবদুল্লাহ আল মামুন 
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

 নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা  ব্র্যাকের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২'প্রকল্পের উদ্যোগে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনরেকত্রীকরণ সেবা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর ২০২৫) সকালে বসুরহাট লন্ডন সুপার মার্কেটে  কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সন্মানিত সদস্যগণ অংশ নেন।

আলোচনায় বক্তারা বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন, মানসিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবার-সমাজে পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা জানান, বিদেশফেরত শ্রমিকদের অভিজ্ঞতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই তাদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় এএসএম মান্নান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফোরামের সকল সদস্যবৃন্দ।
শেষে অতিথিবৃন্দ (প্রত্যাশা-২) প্রকল্পের ভূমিকা প্রশংসা করেন এবং বিদেশফেরত কর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত জেলার খবর খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 19 ভিউ ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী জেলার খবর ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 21 ভিউ ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ জেলার খবর ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 29 ভিউ সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার জেলার খবর সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 31 ভিউ চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 64 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 34 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 62 ভিউ