খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা… | আই নিউজ বিডি

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ..
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 




ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল আজিজ।


এক বিবৃতিতে তিনি বলেন,গণতন্ত্রের প্রতীক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন ।

 

এদিকে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতির কারণে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসক দল জানায়, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থার জটিলতার কারণে খালেদা জিয়ার পুরো চিকিৎসা প্রক্রিয়া এখন বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator