ঘোড়াঘাটে অটো ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে চার জন গ্রেফতার | আই নিউজ বিডি

ঘোড়াঘাটে অটো ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে চার জন গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
ঘোড়াঘাটে অটো ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযানে চার জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একই সঙ্গে তাদের দখল থেকে লুষ্ঠিত অটো মিশুক গাড়িটিও উদ্ধার করা হয়েছে। ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের জনৈক মোঃ জাহাঙ্গীর (৫৮), গত ২২ নভেম্বর রাত ১০.৩০টার দিকে রানীগঞ্জ বাজারে রহমানিয়া হোটেলের সামনে অটো নিয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা ৩–৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করে। ভাড়া করা যাত্রীদের নিয়ে নুরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পার্শ্বে পৌঁছালে, রাত ১০.৪৫ মিনিটে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি বাদীর মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে ফেলে। এরপর তাকে রাস্তার নিচে ফেলে একাধিক ব্যক্তি মিলে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার অটো মিশুক গাড়িটি (মূল্য ১,২০,০০০ টাকা) ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় ৩৯৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো.মারুফাত হোসাইন এর প্রত্যক্ষ দিক নিদর্শনায় এবং সহকারী পুলিশ সুপার হাকিমপুর সার্কেল আনম নীয়ামতুল¬াহ নেতৃত্বে এবং ঘোড়াড়াট থানা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এস আই সাব্বির আলম, এস আই মনিরুজ্জামান সহ পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযানে নেমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী এলাকা এবং সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় ১। মোঃ আল আমিন (২৫), ২। মোঃ নয়ন মন্ডল (২৫),৩। মোঃ খাজা মিয়া (২৬), ৪। মোঃ রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা।ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের দখল হতে লুষ্ঠিত অটো মিশুক গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 84 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Преступление মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Преступление দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 91 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Преступление চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 111 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 63 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 85 Views