জনাব মোঃ নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ মহোদয় বরগুনা জেলায় আগমন :-
#BARGUNA #DISTRICT #POLICE #MEDIA #CELL
[DATE: : 24 November 2025]
অদ্য ২৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ জনাব মোঃ নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ মহোদয়ের বরগুনা জেলায় আগমন উপলক্ষে বরগুনা জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে সশস্ত্র সালাম প্রদান করেন । বরগুনা জেলা পুলিশের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়।
জনাব মোঃ নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ মহোদয় বরগুনা জেলার ট্রাফিক ও সদর থানা বার্ষিক পরিদর্শন সু-সম্পন্ন করেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0