“ষড়যন্ত্র শুরু হয়েছে”— রতনদি তালতলির জনসভায় ক্ষোভ ঝাড়লেন হাসান মামুন | BNP Rally

রতনদি তালতলি ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা পটুয়াখালী–৩ আসনে কেন্দ্রীয় নেতা হাসান মামুনকে ধানের শীষের প্রার্থী ঘোষণার জোর দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন অভিযোগ..
Eidok-এ শেয়ার
“ষড়যন্ত্র শুরু হয়েছে”— রতনদি তালতলির জনসভায় ক্ষোভ ঝাড়লেন হাসান মামুন | BNP Rally
ছবি: সংগৃহীত

গলাচিপা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।

রবিবার (২৪ নভেম্বর ২০২৫) বিকাল ৫টায় মধ্য রতনদি তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপ নেয়।

বক্তারা অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনো পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বাড়ি হওয়ায় জোট হলে তাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে—এমন গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়েছে।

নেতাকর্মীরা এসময় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন—
“গত ১৭ বছর হামলা–মামলার শিকার হয়েছি আমরা। এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন কেন্দ্রীয় নেতা হাসান মামুন। তাই দ্বিধা–দ্বন্দ্ব নয়, পটুয়াখালী–৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাসান মামুনকে ঘোষণা করা হোক।”

তারা আরও অভিযোগ করে বলেন— পূর্বে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি এ আসনে ধানের শীষ প্রতীক পেলেও দলের নেতাকর্মীদের প্রতি তাঁর অবদান ছিল না। “নির্বাচন শেষে তিনি ঢাকা চলে জান আর আমাদের খবর নেননি”, অভিযোগ বক্তাদের।
তাই “ পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এই আসনে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের পছন্দনীয় ধানের শীষের প্রার্থী চাই”— বলেও দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতনদিতালতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদ শরিফ। সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সভায় সভাপতিত্ব করেন রতনদিতালতলি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন— “নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন একজন ব্যক্তিকে ঘিরে এখানে বিএনপির মনোনয়ন দেওয়ার ষড়যন্ত্র চলছে,  গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগ যে নির্যাতন না করেছেন তিনি এর চেয়ে বেশি করেছেন এ কয়দিনে ।

তিনি আরও বলেন--  চরবিশ্বাসে বিএনপি নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে, চর বিশ্বাসে বিএনপি অফিস ভেঙে দেওয়া হয়েছে, চরশিবা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”

তার বক্তব্যের পর মঞ্চ থেকে দলীয় ঐক্য ও আন্দোলনকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি