মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে চা শ্রমিক যুব সংঘের সংবর্ধনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে চা শ্রমিক যুব সংঘের সংবর্ধনা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে চা শ্রমিক যুব সংঘের সংবর্ধনা..
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে চা শ্রমিক যুব সংঘের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সুরমা চা বাগানের চা শ্রমিক যুব সংঘ।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে সুরমা চা বাগানের মাহঝিলের কাঠালবাড়ি এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চা শ্রমিক যুব সংঘের সভাপতি বীরেন্দ্র গৌড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রত্যাশা’র এমডি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ আফজাল হাসান।

বক্তব্য রাখেন—সুমন গৌড়, সবুজ রেলি, মনোয়ারা বেগম, বাদল বিন, পিংকি গৌড়, অমীরণ গৌড়, দিলীপ কৌরি, গোলাপ বিন, বিরাজ গৌড়, সম্পদ বিন ও সুকুমার গৌড়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবর্ধনা পেয়ে প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী চা শ্রমিক যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সুরমা চা বাগানের চা শ্রমিক যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে চা শ্রমিকদের খেলাধুলা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator