ফেনী রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয় | আই নিউজ বিডি

ফেনী

ফেনী রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়

ফেনী রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়
Eidok-এ শেয়ার
ফেনী রেড ক্রিসেন্ট নির্বাচনে বিএনপি প্যানেলের বড় জয়
ছবি: সংগৃহীত

ফেনী ইউনিটের নির্বাচনে ৭ পদের পাঁচটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়

‎

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি সহ মোট পাঁচটি পদে বিজয় লাভ করেছে বিএনপি সমর্থিত প্যানেল ‘মিস্টার–মামুন’। দীর্ঘ দেড় যুগ পর ভোটের মাধ্যমে নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত স্বেচ্ছাসেবী অঙ্গন।

‎

‎শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৬৩৮ ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭০.৫৭%।

‎

‎রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন ফলাফল ঘোষণা করেন।

‎ফলাফলে দেখা যায়—

‎

‎ভাইস চেয়ারম্যান: জিয়া উদ্দিন আহমেদ মিস্টার (৬৪৩ ভোট)

‎

‎সেক্রেটারি: সালাউদ্দিন মামুন (৫০৩ ভোট)

‎

‎তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা ছিলেন—

‎

‎মুশফিকুর রহমান পিপুল (৪৮৩ ভোট)

‎

‎রশিদ আহমেদ মজুমদার (৩৫৫ ভোট)

‎

‎আ ন ম আবদুর রহীম (২৩৩ ভোট)

‎

‎ডা. সহিদ উল্লাহ (২৩ ভোট)

‎

‎

‎কার্যনির্বাহী কমিটি সদস্য পদে বিজয়ী ৫ জন

‎

‎হায়দার আলী রাসেল পাটোয়ারী – ৪৯০ ভোট

‎

‎শরিফুল ইসলাম অপু – ৩৩০ ভোট

‎

‎মেজবাহ উদ্দিন মিয়াজী – ৩২৩ ভোট

‎

‎ওসমান গণি রাসেল – ২৯৭ ভোট

‎

‎আল ইমরান – ২৯৫ ভোট

‎

‎

‎জয়ের পর নবনির্বাচিত সেক্রেটারি সালাউদ্দিন মামুন বলেন,

‎“এই বিজয় আমাদের জন্য আনন্দের। আমরা আলোচনার মাধ্যমে মানবসেবায় নতুন অধ্যায় শুরু করব।”

‎

‎বিভিন্ন ভোটার জানান, দীর্ঘদিন পর এ ভোটউৎসব ফেনীতে নতুন গণতান্ত্রিক আবহ তৈরি করেছে।

‎

‎প্রধান নির্বাচন কমিশনার অশোক বিক্রম চাকমা বলেন,“কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।”

‎

‎ফেনীর জনপদে প্রায় ১৬ বছরের নীরবতা ভেঙে স্বেচ্ছাসেবী অঙ্গনে এ নির্বাচন নতুন প্রাণসঞ্চার করেছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés