পাতলজান আবু সাঈদ ভুঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোগঞ্জ জেলা সদর উপজেলার পাতলজান আবু সাঈদ ভুঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা..
Eidok-এ শেয়ার
পাতলজান আবু সাঈদ ভুঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা
ছবি: সংগৃহীত

 

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পাতলজান আবু সাঈদ ভুঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন–এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শামসুল হক ফরহাদসহ শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক, এলাকায় সর্বস্থরের জনতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হোসাইন আহমেদ রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান। 

বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে দুই শিক্ষক সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও বিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান বিদ্যালয় ও স্থানীয় শিক্ষা ব্যবস্থায় স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ঘোড়ার গাড়ি দিয়ে আগমন, সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই শিক্ষককে সম্মান জানায়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

বিদায়ী দুই শিক্ষক শিক্ষাজীবনে সহযোগিতা ও ভালোবাসার জন্য সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শেষে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 65 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 91 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 132 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 147 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 144 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 115 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 143 ভিউ