পটুয়াখালী-৩: নুর নাকি মামুন? রনির পোস্টে উত্তপ্ত রাজনৈতিক বিশ্লেষণ | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালী-৩: নুর নাকি মামুন? রনির পোস্টে উত্তপ্ত রাজনৈতিক বিশ্লেষণ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ!
গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টে উঠে এসেছে বিএনপির দুই শক্তিশালী প্রার্থী — ভিপি নুর ও হাসান মামুনের ‘ইজ্জতের লড়াই’।
কী ঘটতে যাচ্ছে..
I-share sa Eidok
পটুয়াখালী-৩: নুর নাকি মামুন? রনির পোস্টে উত্তপ্ত রাজনৈতিক বিশ্লেষণ
Larawan: kuha mula sa arkibo

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনকে ঘিরে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক উত্তেজনাপূর্ণ ও অস্থিরতার ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য—“এ আসনে আসলে কী ঘটতে যাচ্ছে, তা একমাত্র আল্লাহই জানেন।”

তিনি বলেন, নির্বাচন এখনও বাকি থাকলেও গলাচিপা–দশমিনার রাজনৈতিক মাঠে প্রতিদিনই নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছাচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিনিয়ত বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেন নির্বাচনের লড়াই শুরু হয়ে গেছে আগেই।

নুর বনাম মামুন: বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন- রনির মন্তব্য অনুযায়ী, আসনটিতে প্রধান আলোচনায় রয়েছেন দুইজন: -গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর — বিএনপি–জোটের আলোচ্য প্রার্থী
বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন — দলে তৃণমূলের ব্যাপক সমর্থন রয়েছে তার পক্ষে
এই দুই শীর্ষ নেতাকে ঘিরে বিএনপির অভ্যন্তরে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফলে দলীয় সিদ্ধান্তে কে প্রার্থী হবেন—তা নিয়ে জোরালো গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে।

তিন দলের মাঠ দখলের লড়াইঃ রনি বলেন, আওয়ামী লীগ মাঠে অতিশয় সক্রিয় জামায়াত চর মোনাই এলাকায় শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত।

বিএনপি–জোটের ভেতর চলছে প্রার্থী নির্ধারণের চাপানউতোর-এর ফলে পুরো এলাকা নির্বাচনী উত্তাপে তপ্ত হয়ে উঠেছে প্রতিনিয়ত। জনসভা এবং গণসংযোগে সাধারণ মানুষের উপস্থিতিও কৌতূহলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

‘ইজ্জতের লড়াই’—নুর ও মামুন দুজনের জন্যই-রনি তার পোস্টে ভবিষ্যদ্বাণী করে বলেন —এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এখন নুরু এবং মামুন দুইজনের জন্যই ‘ইজ্জতের লড়াই’।

যদি কেউ পিছিয়ে যায়—তার রাজনীতি সারা জীবনের জন্য পিছিয়ে যাবে। তার এমন মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা ইঙ্গিত করছে—পটুয়াখালী-৩ আসনের রাজনীতি আরও উত্তপ্ত হতে যাচ্ছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Pulitika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 36 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Pulitika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 72 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Pulitika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 55 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Pulitika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 24 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Pulitika পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 42 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Pulitika তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 38 Views বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন Pulitika বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 81 Views