খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে: মির্জা মোস্তফা জামান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে: মির্জা মোস্তফা জামান..

Rakibul Islam avatar   
Rakibul Islam
খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে: মির্জা মোস্তফা জামান..
খেলাধুলা মানুষকে অপরাধ থেকে দূরে রাখে: মির্জা মোস্তফা জামান..
ছবি: সংগৃহীত
পুরো খেলায় দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করেন, যা মাঠজুড়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।..

সিরাজগঞ্জের আবাসন কোয়ার্টার মাঠে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে দিয়ারধানগড়া যুব সমাজ আয়োজিত এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচকে ঘিরে মাঠে ছিল স্থানীয় দর্শকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ম্যাচে মুখোমুখি হয় ডায় প্রাউড ইউথার্স একাদশ ও এ্যাসেটসও একাদশ। পুরো খেলায় দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করেন, যা মাঠজুড়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান। তিনি বলেন,
“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে, তেমনি মানুষকে মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখে। এমন উদ্যোগ যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. শফিকুল ইসলাম জিন্নাহ আরও অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাফিন আহমেদ জিসান। সমন্বয়ের দায়িত্ব পালন করেন রকি হাওলাদার, সামিউল সিমান্ত ও সাজু আহমেদ প্রমুখ।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় যুক্ত রাখতে ও সামাজিক বন্ধন আরও মজবুত করতে নিয়মিত প্রীতি ম্যাচের আয়োজন অব্যাহত থাকবে।

Keine Kommentare gefunden


News Card Generator