ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমলো সোনার দাম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমলো সোনার দাম

আব্দুল্লাহ আল হাসিব  avatar   
আব্দুল্লাহ আল হাসিব
ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমলো সোনার দাম
ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত
ভরিতে এক হাজার ৩৫৩ টাকা কমলো সোনার দাম।
অনলাইন ডেস্ক: দাম বাড়ানোর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে এক হাজার ৩৫৩ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা হয়েছে।
 
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
Hiçbir yorum bulunamadı


News Card Generator