মাধবপুরের সৈয়দ মোঃ শাহজাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরের সৈয়দ মোঃ শাহজাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরের সৈয়দ মোঃ শাহজাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি..
মাধবপুরের সৈয়দ মোঃ শাহজাহানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ ফিরে এলো। দীর্ঘ প্রতীক্ষার পর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। তার প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই চুনারুঘাট–মাধবপুর জুড়ে নেতাকর্মীদের মাঝে তৈরি হয় উচ্ছ্বাস, আনন্দ আর উৎসবের আবহ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশ্লেষকরা বলছেন—এই প্রত্যাবর্তন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে বিএনপির সমীকরণে বড় পরিবর্তন আনবে। কাল রাত থেকে হাজারো নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রমজীবী মানুষ ও তরুণরা ফুলেল শুভেচ্ছা, স্লোগান আর উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন।নেতাকর্মীদের ভাষায়—“শাহজাহান ভাই ফিরে আসায় সংগঠনে নতুন গতি এসেছে। তার অভিজ্ঞ নেতৃত্বই ছিল দীর্ঘদিনের প্রত্যাশা।” দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহন করায় ২০২৪ সালে তিনি বহিষ্কার হন। নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করলেও দলীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তার প্রভাব সবসময়ই ছিল দৃশ্যমান। উচ্চপর্যায়ের আলোচনার পর তৃণমূলের দাবি–দাওয়াকে মূল্যায়ন করে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনে দল। সৈয়দ মোঃ শাহজাহান বলেন, “দল আমাকে যে সম্মান ফিরিয়ে দিল—এটি শুধু আমার নয়, চুনারুঘাট–মাধবপুরের প্রতিটি নেতাকর্মীর সম্মান। সততা, শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে সামনে কঠিন লড়াই মোকাবিলা করব। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে আছি, থাকব।” তিনি আরও বলেন, “নেতাকর্মীরা সংকট–দুঃসময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন—তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। আমি চাই সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।” বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, “শাহজাহান  ফিরেছেন—এটাই আমাদের জন্য বড় শক্তি। তিনি শুধু সংগঠক নন, তৃণমূলের হৃদয়ের মানুষ। তার অভিজ্ঞতা, তার নেতৃত্ব—এ দুই-ই নির্বাচনী মাঠে আমাদের জন্য বড় সুবিধা। আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের—এই লড়াইয়ে আমরা একসঙ্গে কাজ করব।” তিনি আরও বলেন, “শাহজাহান সাহেবের মাঠ পর্যায়ের সম্পর্ক, সংঘটনকে গতিশীল করার সক্ষমতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা—এই সময়ের রাজনীতিতে অত্যন্ত মূল্যবান।” উপজেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, তার নেতৃত্ব ফিরে আসায় দলের ভেতরে ঐক্য সুদৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে বিএনপি আরও শক্তিশালী উপস্থিতি নিয়ে মাঠে দাঁড়াতে পারবে।

Ingen kommentarer fundet


News Card Generator