ডিজিটাল সাংবাদিকতা ও আধুনিক গণমাধ্যম পরিচালনায় নতুন অধ্যায় রচনা করতে “দৈনিক তরুণ কণ্ঠ”–এ প্রধান ডিজিটাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন দেশের তরুণ উদ্যমী মিডিয়া কর্মী মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন ওরফে রাফিও।
আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তার যোগদানের ঘোষণা দেয়।
সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল মিডিয়ার কনটেন্ট প্ল্যানিং, নিউজ অটোমেশন, সোশ্যাল মিডিয়া কৌশল ও অনলাইন ব্র্যান্ডিংয়ে রাফিওর সুনাম ও দক্ষতা নজর কেড়েছে। নতুন এই পদে তিনি পত্রিকাটির ডিজিটাল ট্রান্সফরমেশন, অনলাইন নিউজ মনিটরিং, কনটেন্ট স্ট্যান্ডার্ড উন্নয়ন এবং পাঠকবান্ধব নতুন সব প্রযুক্তিগত উদ্যোগ তদারকি করবেন।
দায়িত্ব পেয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ‘দৈনিক তরুণ কণ্ঠ’-এ প্রধান ডিজিটাল কর্মকর্তা হিসেবে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সত্য ও পেশাদার সাংবাদিকতার মান ধরে রেখে ডিজিটাল মিডিয়ার নতুন ধাপ তৈরি করাই আমার লক্ষ্য।
'আই নিউজ বিডি' অ্যাপ
Yorumlar 0