আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা স্বর্নালঙ্কার লুট জার্মান নাগরিকসহ ৩জন আহত

জেলা প্রতিনিধি, বরগুনা । বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে....
Eidok-এ শেয়ার
আমতলীতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা স্বর্নালঙ্কার লুট জার্মান নাগরিকসহ ৩জন আহত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক গ্রামে নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।


এতে ডাকাতদের হামলায় গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার, জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথী আহত হয়েছেন।


জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা মো. নজরুল ইসলাম তালুকদারকে জীবননাশের ভয় দেখিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তার হাত-পা বেঁধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। রডের আঘাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙ্গে যায়। এরপর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছনছ করে নগদ ৪ লক্ষাধিক টাকা, ৬-৭ ভরি সোনা ও আইফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।  


ওই সময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে ডাকাতদল।


রোকেয়া রথীর হাতের স্বর্ণের চুরিও খুলে নিয়ে যায় তারা। ডাকাতির খবর শুনে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়।


গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার বলেন, রাত আনুমানিক ৩টার সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমাকে এবং বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকে মারধর করে। ডাকাতদের লোহার রডের আঘাতে আমার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথা ও কানে গুরুতর জখম হয়।


এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চাঁদপুরে ৯ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প: উন্নয়নের স্বপ্ন ও বাস্তবায়নের কঠিন বাস্তবতা জেলার খবর চাঁদপুরে ৯ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প: উন্নয়নের স্বপ্ন ও বাস্তবায়নের কঠিন বাস্তবতা 14 ভিউ শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ জেলার খবর শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ 120 ভিউ একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন জেলার খবর একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন 56 ভিউ সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন জেলার খবর সীতাকুণ্ডে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা-মামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন 72 ভিউ সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জেলার খবর সালথায় লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল 54 ভিউ বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ জেলার খবর বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ 62 ভিউ বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জেলার খবর বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ 53 ভিউ