কালাইয়ে চিশতীয়া মাজারে নবান্ন উৎসবের জমকালো আয়োজন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে চিশতীয়া মাজারে নবান্ন উৎসবের জমকালো আয়োজন

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে চিশতীয়া মাজারে নবান্ন উৎসবের জমকালো আয়োজন
কালাইয়ে চিশতীয়া মাজারে নবান্ন উৎসবের জমকালো আয়োজন
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে চিশতীয়া মাজারে নবান্ন উৎসবের জমকালো আয়োজন

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া তরিকার পীরের মাজারে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। দিনভর ক্ষীর রান্না, জিকির, ভক্তদের মিলনমেলা ও নবান্ন মেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো বেগুনগ্রামে।

মাজার ভান্ডার খানার তথ্য মতে, ২৯টি চুলায় একযোগে ক্ষীর রান্না হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে চাল ৮৩ মণ, গুড় ৪৯ মণ, নারিকেল ১ হাজার ৪০০টি ও দুধ ৭৫ মণ। রান্না কাজে সহযোগিতা করছেন প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী। দুপুরে ভক্তদের খাবারের জন্য ৪০ মণ চাল, ২৫০ কেজি খাসির মাংস ও ৪৫ মণ আলুর আলুঘাটি রান্না করা হচ্ছে।

উৎসব উপলক্ষে গ্রামে জাঁকজমকপূর্ণ নবান্ন মেলার আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে ক্ষীর, পায়েস, মাছ-মাংস রান্না চলছে; মেলার দুই পাশে বসেছে বিভিন্ন পণ্যের দোকান।

মাজার পরিচালনা কমিটি জানায়, উত্তরবঙ্গের মধ্যে এটিই সবচেয়ে বড় নবান্ন উৎসব, যা শুরু হয়েছিল পীরে কামিল হযরত খাজা শাহ মাওলানা মো. আব্দুল গফুর চিশতী (রাঃ)-এর হাত ধরে।

আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator