বরগুনা ৩ ( আমতলী - তালতলী) আসনের সাবেক এমপি মতিয়ার রহমানের জানাজায়… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনা ৩ ( আমতলী - তালতলী) আসনের সাবেক এমপি মতিয়ার রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল

বরগুনা ৩ ( আমতলী - তালতলী) আসনের সাবেক এমপি মতিয়ার রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল..
I-share sa Eidok
বরগুনা ৩ ( আমতলী - তালতলী) আসনের সাবেক এমপি মতিয়ার রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল
Larawan: kuha mula sa arkibo
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরগুনার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় দুটি অনুষ্ঠিত জানাজায় বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দলীয় নেতা কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ তাকে শেষবারের মতন দেখার জন্য জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।
বরগুনা -৩ আসন (আমতলী-তালতলী) এর সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান তালুকদার (৮০) গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান। তার সন্তানরা আমেরিকায় বসবাস করায় তাদের সেখান থেকে আসার পর তার দাফন কার্যক্রম শুরু হয়।
বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদারের প্রথম জানাযা নামাজ গতকাল বুধবার বেলা ২টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পল্টনের সামনে অনুষ্ঠিত হয়। পরে আজ ২০ নভেম্বর সকাল ৯টায় হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় তালতলী উপজেলায়। সেখানে সকাল ১০ টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ১১টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহে তার তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আসর নামাজ পর তার জন্মস্থান আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের আফতাব কমপ্লেক্স মাঠে ৪র্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আর ওখানেই তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার কনিষ্ঠ পুত্র আশিকুর রহমান তালুকদার।
উল্লেখ্য মরহুম আলহাজ্ব মতিয়ার রহমান তালুকদার ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে প্রথমবার সংসদীয় আসন ১১৩ বরগুনা-৩ (আমতলী-তালতলী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার এক বছর পর বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০১ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৪ হাজার ভোটে হেরে যান। পরবর্তীতে শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন রেখে এই আসনটি ছেড়ে দিলে মতিউর রহমান তালুকদার বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির মনোনয়ন নিয়ে উপ নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।
এছাড়াও তিনি ১৯৯১, ১৯৯৭ ও ২০০১ সালে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে এবং তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করলেও জয়লাভ করতে পারেনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
মতিয়ার রহমান তালুকদার বিএনপির প্রাথমিক ভাবে ঘোষিত তালিকায় তার নাম প্রকাশিত হয়নি। তিনি দলের কাছে মনোনয়ন পুনঃ বিবেচনার জন্য আবেদন জানাতে ঢাকায় অবস্থান করছিলেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 40 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views