রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ..
রামপালে তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট সংবাদদাতা

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রামপালে শিশুদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ফয়লাহাট বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ দলীয় নেতৃবৃন্দ। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ফুটবল, হা-ডু-ডু, কাবাডি, বৌ-চি, কানা মাছিসহ বিভিন্ন জনপ্রিয় খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্তমানে শিশুরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator