সিরাজগঞ্জে অটোটেম্পু মালিক-শ্রমিকদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরাজগঞ্জে অটোটেম্পু মালিক-শ্রমিকদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে অটোটেম্পু মালিক-শ্রমিকদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত..
সিরাজগঞ্জে অটোটেম্পু মালিক-শ্রমিকদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
মাহফিলে সাইদুর রহমান বাচ্চু বলেন, মালিক-শ্রমিকদের ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধি না হলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন।..

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা হিউম্যানহলার মালিক গ্রুপ এবং সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজার স্টেশন স্ট্যান্ডের মালিক ও শ্রমিকদের মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা হিউম্যানহলার মালিক গ্রুপের সভাপতি মোঃ আল-আমিন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন এবং মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ।

মাহফিলে সাইদুর রহমান বাচ্চু বলেন, মালিক-শ্রমিকদের ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধি না হলে পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন। প্রয়াত শ্রমিক-মালিকদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি সকলকে মানবিক ও ন্যায়সঙ্গত পরিবহন ব্যবস্থায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সদস্যদের কল্যাণ ও সংগঠনের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।

نظری یافت نشد


News Card Generator