খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক… | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

****
I-share sa Eidok
খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
Larawan: kuha mula sa arkibo

 

 

 ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম আজ (বৃহস্পতিবার) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। 

 মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে। টেকসই বিদ্যুৎ ও জ¦ালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। তাই আমাদের বিদ্যুৎ ও জ¦ালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব। জ¦ালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, মেক্যানিক্যাল অনুষদের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 2 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 58 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views