খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক… | আই নিউজ বিডি

খুলনা

খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
খুলনায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

 

 ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম আজ (বৃহস্পতিবার) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। 

 মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে। টেকসই বিদ্যুৎ ও জ¦ালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। তাই আমাদের বিদ্যুৎ ও জ¦ালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব। জ¦ালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, মেক্যানিক্যাল অনুষদের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 6 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 48 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 36 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 27 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 60 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 26 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 49 ভিউ