মাধবপুরে মহাসড়ক দখলমুক্তে সওজের ব্যাপক উচ্ছেদ অভিযান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে মহাসড়ক দখলমুক্তে সওজের ব্যাপক উচ্ছেদ অভিযান

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে মহাসড়ক দখলমুক্তে সওজের ব্যাপক উচ্ছেদ অভিযান
মাধবপুরে মহাসড়ক দখলমুক্তে সওজের ব্যাপক উচ্ছেদ অভিযান
ছবি: সংগৃহীত
****

 

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে সওজ, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। দীর্ঘদিনের ফুটপাত দখল, যানজট এবং ছয় লেন প্রকল্পে বাধা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

উচ্ছেদে যাত্রী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনার ব্যবসায়ীরা, যারা পুনর্বাসনের দাবি তুলেছেন। ওসি সহিদ উল্যাহ জানান, মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।

Комментариев нет


News Card Generator