জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে… | আই নিউজ বিডি

বরগুনা

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে গোলটেবিল বৈঠক

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে গোলটেবিল বৈঠক..
Eidok-এ শেয়ার
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় রাজনৈতিক সহাবস্থান নিয়ে গোলটেবিল বৈঠক
ছবি: সংগৃহীত

বরগুনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহাবস্থান, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ এক গোলটেবিল বৈঠক। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরগুনা জেলা কমিটির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল।

বক্তারা বলেন—

“পারস্পরিক সম্মান, সহনশীলতা ও নিয়মিত সংলাপই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়তে পারে।”

তারা সামাজিক বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।

বক্তাদের মতে, ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রাজনীতি গড়তে প্রয়োজন জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি। এজন্য সব দলের মধ্যে সহযোগিতা, ধৈর্য ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা জরুরি।

 

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন—

 

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন

জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস. এম. আফজাল রহমান

জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন

ইসলামী আন্দোলন বরগুনার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস শাকুর

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রঞ্জুয়ারা শিপু

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় উপপরিচালক দিপু হাফিজুর রহমান

বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ

সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ

সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ

সুজন জেলা সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের

বীর মুক্তিযোদ্ধা সুকর রঞ্জন শীল

বিএমএসএফ সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা

প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম সভাপতি হাফিজুর রহমান

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম প্রতিনিধিরা।

 

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন—

সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আশা প্রকাশ করেন, এই গোলটেবিল আলোচনা ভবিষ্যতের জাতীয় উদ্যোগগুলোকে আরও কার্যকর করবে এবং বরগুনায় রাজনৈতিক সহাবস্থান ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı