পাঁচবিবির পাড়ইলে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাঁচবিবির পাড়ইলে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
পাঁচবিবির পাড়ইলে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 
পাঁচবিবির পাড়ইলে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 
ছবি: সংগৃহীত
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইলে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৮নং পাড়ইল ওয়ার্ড বিএনপির আয়োজনে পাড়ইল ঈদগা মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ বিএনপি নেতা মজিবর রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি'র আহবায়ক গোলজার হোসেন ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদকদ্বয় রেজাউল করিম ও আবু তাহের, ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বি,  উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল,  মহিলা দলের সভাপতি খায়রুন নাহার খুশি, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারন সম্পাদক আবু সুফিয়ান,ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা আবু নাসের,আব্দুর রউফ তুষার,ধরঞ্জী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সালে মোহাম্মদ মুসা মুন্না, ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক লাদেন সহ জেলা, উপজেলা ও  ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator