ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন… | আই নিউজ বিডি

ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন (৪৫),কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।..
Eidok-এ শেয়ার
ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

‎গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডুড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

‎ধুনট থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ওই সময় আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব হাবিবর রহমানের নেতৃত্বে সিরাজের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় দুটি জিপ গাড়ি ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

‎এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলারই অজ্ঞাতনামা আসামি হিসেবে যুবলীগ নেতা বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, “মামলার এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views