কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নতুন… | আই নিউজ বিডি

কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন..

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন..
কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন..
ছবি: সংগৃহীত
****

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের নিয়ে গঠিত “কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর শনিবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সংযোগ আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর মানিকদি সীমান্তে জমজম কপি হাউজে এক আলোচনা সভায় উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সর্বসম্মতিক্রমে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম-কে সভাপতি ও পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাস-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এসময় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল, পপুলার মেডিকেল সেন্টার, হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল, আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার, তাসিন ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, জেপিএস ডায়াগনস্টিক সেন্টার, রায়হান মেডিকেল হল, অলিভ ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

לא נמצאו הערות


News Card Generator