ককটেল নিক্ষেপ গোপালগঞ্জ থানায় | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

ককটেল নিক্ষেপ গোপালগঞ্জ থানায়

আরেফিন মুক্তা: গোপালগঞ্জ থেকে--
গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করেছে। বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।..
Eidok-এ শেয়ার
ককটেল নিক্ষেপ গোপালগঞ্জ থানায়
ছবি: সংগৃহীত

সোমবার (১৭ নভেম্বর) রাত দশটার দিকে থানার পেছন দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। একই সময়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানার পেছন দিক থেকে থানা ভবনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। ককটেলটি থানার একটি রুমে বিস্ফোরিত হয়। এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, একই সময়ে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সে ঘটনায় কেউ আহত হয়নি।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আহত তিন পুলিশ সদস্য স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে আসেন। আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।’

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Suç গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Suç নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Suç দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Suç দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 96 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Suç সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Suç ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Suç শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views