নবাগত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নবাগত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
নবাগত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী  অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা..
নবাগত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী  অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা..
ছবি: সংগৃহীত
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর  উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানকে মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হ  গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসে বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবীর ও সাধারন সম্পাদক  কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিফতা উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ এ শুভেচ্ছা বিনিময় করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান গত ২৭ অক্টোবর  বাগেরহাট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। শিক্ষকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বাস্তমুখী ভূমিকার রাখার আহবান জানিয়ে বলেন, “ শিক্ষার্থীদের  শিখন পাঠে প্রতিযোগিতার ক্ষেত্রে তাদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি তৈরির মনোভাব তৈরি করতে হবে। একদিকে করোনার সময় অতিক্রম আর অন্য দিকে শিক্ষাক্রমের পরিবর্তন শিক্ষার্থীদের কিছুতা বাধাগ্রস্ত করছে। তাই এই সময়ের প্রতি গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের তৈরি করার আহবান জানান। সর্বশেষে তিনি শিক্ষকদের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন

لم يتم العثور على تعليقات


News Card Generator