জিয়া পরিষদ বিডিবিএল শাখার সদস্য সচিব হলেন ঠাকুরগাঁওয়ের মিজান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জিয়া পরিষদ বিডিবিএল শাখার সদস্য সচিব হলেন ঠাকুরগাঁওয়ের মিজান..

Bidhan Das avatar   
Bidhan Das
জিয়া পরিষদ বিডিবিএল শাখার সদস্য সচিব হলেন ঠাকুরগাঁওয়ের মিজান..
জিয়া পরিষদ বিডিবিএল শাখার সদস্য সচিব হলেন ঠাকুরগাঁওয়ের মিজান..
ছবি: সংগৃহীত
জিয়া পরিষদ বিডিবিএল শাখার সদস্য সচিব হলেন ঠাকুরগাঁওয়ের মিজান
জিয়া পরিষদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল) শাখার সদস্য সচিবের দায়িত্ব পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বিডিবিএল এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইঞ্জি: মো: মোকসেদুল ইসলাম মিজান। 
 
গত ১৪ নভেম্বর জিয়া পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে একই সঙ্গে আগামী সাত কর্ম দিবসের মধ্যে জিয়া পরিষদ বিডিবিএল শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
 
এর আগে জিয়া পরিষদ, বিডিবিএল শাখার সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মো: মোস্তাফিজুর রহমান আরিফ। তার স্থলাভিষিক্ত হলেন-ইঞ্জি: মো: মোকসেদুল ইসলাম (মিজান)।
 
জিয়া পরিষদ, বিডিবিএল শাখার সদ্য দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব ইঞ্জি: মো: মোকসেদুল ইসলাম মিজান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জিয়া পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দায়িত্ব অনেক বেড়ে গেলো। ন্যায় ও সততার সাথে নেতৃত্ব বজায় রাখতে সকলের সহযোগিতা ও দোয়া চাই।
Geen reacties gevonden


News Card Generator