সমতল ভূমিতে বসবাসরত অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানের মানোন্নয়নে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ১১১ জন উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল এবং গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. পলাশ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব মাস উদ পারভেজ।
“সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য—অতি দরিদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করা, তাদের জীবনমান উন্নত করা এবং আয় বৃদ্ধির টেকসই সুযোগ সৃষ্টি করা।
উপকারভোগীদের মধ্যে ছাগল পাওয়া বিশেষ ক্যাটাগরির আব্দুল হামিদ আনন্দ প্রকাশ করে বলেন, ছাগল পেয়ে আমি খুব খুশি হয়েছি। এগুলো লালন-পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবো।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ক্ষেতলাল উদ্যোগটি বাস্তবায়ন করে।