নান্দাইলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর প্রস্তুতি

নান্দাইলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর প্রস্তুতি।
স্টাফ রিপোর্টার মামুন মোল্লা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেশ কয়েকটি ইটভাটায় ইট পোড়ানোর ..
Eidok-এ শেয়ার
নান্দাইলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইট পোড়ানোর প্রস্তুতি
ছবি: সংগৃহীত

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেশ কয়েকটি ইটভাটায় ইট পোড়ানোর জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এসব ইটের ভাটায় কাঁচামাল মজুত ও চুল্লি তৈরির কাজ শেষ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু ভাটা মালিক প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি ও কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন,"যারা আইন বঙ্গ করে ইট পোড়াবে তাদের বিরুদ্ধে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে।”

পরিবেশ সচেতন নাগরিকদের মতে, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং নিয়মিত মনিটরিং জরুরি। তারা বলেন, এসব ভাটার আশপাশের বায়ু, মাটি ও ফসলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শেখ মো.নাজমুল হুদা মুঠোফোনে জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই। খুব শীঘ্রই অভিযান পরিচালনা করে এসব ভাটা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 10 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 22 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজনীতি গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 81 ভিউ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি রাজনীতি আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 84 ভিউ নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ রাজনীতি নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 76 ভিউ আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজনীতি আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 ভিউ