সৈয়দ মো. ফয়সলের নির্বাচনি জনসভায় লাখো মানুষের ঢল  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সৈয়দ মো. ফয়সলের নির্বাচনি জনসভায় লাখো মানুষের ঢল 

Nahid Hasan avatar   
Nahid Hasan
সৈয়দ মো. ফয়সলের নির্বাচনি জনসভায় লাখো মানুষের ঢল 
সৈয়দ মো. ফয়সলের নির্বাচনি জনসভায় লাখো মানুষের ঢল 
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের সমর্থনে মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় লাখো মানুষের ঢল নামে। রবিবার দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রামের নারী–পুরুষ, যুবক, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি–পেশার মানুষ দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে বিশাল মিছিলে সমাবেশস্থলে জড়ো হন।

দুপুর থেকে শুরু হওয়া এসব মিছিল বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। নোয়াহাটি বাজার ও আশপাশের এলাকা ঢাক–ঢোলের বাদ্য, স্লোগান আর উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে। বিশেষ করে চা–বাগান এলাকা থেকে রঙিন পোশাক পরে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নারী–পুরুষের দলবদ্ধ আগমন ছিল সবচেয়ে চোখে পড়ার মতো।

বিকেল ৪টায় নোয়াহাটি বাজার মাঠে জনসভা শুরু হলে মাঠ ছাড়িয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তা ও দোকানপাটের সামনে। সমাবেশস্থলে তিল ধারণের জায়গা ছিল না।সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন,
“আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতাকেই সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখি।
জিয়াউর রহমানের আদর্শে মানুষের জন্য কাজ করতে চাই।”তিনি আরও বলেন,“তারেক রহমানের নেতৃত্বে এমন একটি দেশ গড়া হবে যেখানে কোনো নাগরিক রাজনৈতিক পরিচয়ের কারণে অবহেলা বা নির্যাতনের শিকার হবে না। বিএনপি ক্ষমতায় এলে বর্ণ–ধর্ম নির্বিশেষে সবার মর্যাদা রক্ষা করা হবে।”জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন,“আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে মাধবপুর–চুনারুঘাটে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোনো ষড়যন্ত্র এই গণজাগরণ থামাতে পারবে না।”

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন মো. রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ। 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator