স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড..

Mj Moumi avatar   
Mj Moumi
স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড..
স্বাস্থ্যজাগরণে বরগুনায় শিক্ষার্থীদের হেলথ অলিম্পিয়াড..
ছবি: সংগৃহীত
বরগুনায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো হেলথ অলিম্পিয়াড ২০২৫।

রবিবার (১৬ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কুইজ, ..

 

উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে বাংলাদেশ হেলথওয়াচের সহযোগিতায় আয়োজনটি করে বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম।

স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আহ্বায়ক মহিউদ্দিন অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। 

চানক দেব রিদম ও তানিয়া আক্তার ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

পরে আলোচনায় অংশ নেন বরগুনা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, শেরে বাংলা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদ আলম, বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সহসভাপতি মনির হোসেন কামাল, জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের মধ্যে সঠিক স্বাস্থ্যজ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টি, মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য ও জরুরি সেবার মতো বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এই অলিম্পিয়াডের বড় ভূমিকা আছে।

সৃজনী সংগীত একাডেমির পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও স্বাস্থ্যবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজনকারীরা জানান, বরগুনা জেলায় স্বাস্থ্যশিক্ষা ছড়িয়ে দিতে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে। প্রতিবছর আরও বড় পরিসরে স্বাস্থ্য অলিম্পিয়াড আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Nenhum comentário encontrado


News Card Generator