এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে রাশিদুল সভাপতি, রানা সাধারণ… | আই নিউজ বিডি

খুলনা

এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে রাশিদুল সভাপতি, রানা সাধারণ  সম্পাদক  নির্বাচিত

****
Eidok-এ শেয়ার
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে রাশিদুল সভাপতি, রানা সাধারণ  সম্পাদক  নির্বাচিত
ছবি: সংগৃহীত

 

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(এমইউজে) খুলনার দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভি’র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হন, সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খুলনা জেলা প্রতিনিধি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।
রবিবার (১৬ নভেম্বর) ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় উপরোক্ত ৭জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।  
এমইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সিনিয়র সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেস এর খুলনা ব্যুরো প্রধান জি এম রফিকুল ইসলাম। অপর দু’জন সদস্য হলেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন ও ইউনিয়নের সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।
নবনির্বাচিতরা  চলমান ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষাসহ বিএফইউজে ঘোষিত ৩৯ দফা আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবেন বলে ঘোষণা দেন।
গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন দিনের মধ্যে বর্তমান সভাপতি মোঃ আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়সহ বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views